,

বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে এবং সঠিক পথেই এগুচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, করোনাভাইরাস অতিমারির মধ্যে বৈশ্বিক অর্থনীতি যেখানে মন্দায় আছে, সেখানে বাংলাদেশের অর্থনীতি ভালো অবস্থানে আছে এবং সঠিক পথেই এগুচ্ছে।

আজ বুধবার ক্রয় সংক্রান্ত মন্ত্রী পরিষদ সভাশেষে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনে করি আমাদের অর্থনীতি ভালো অবস্থানে আছে। আতংকিত বা ভয়ের কিছু নেই-আমরা এখন অনেক ভালো অবস্থায় আছি। এতো ভালো অবস্থায় আছি, যেটা চিন্তার বাইরে। বিশ্বাস করি-এই ধারা অব্যাহত থাকবে।

সরকার অর্থনৈতিক অবস্থা নিয়ে কোনোভাবেই আতংকিত নয় উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকার অত্যন্ত আশান্বিত। বৈশ্বিক পর্যায়ে কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাংলাদেশের মতো ভালো নেই বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, আল্লাহর রহমতে দেশের অর্থনীতির সব সূচকের প্রবৃদ্ধি আছে। এক প্রশ্নের উত্তরে মুস্তফা কামাল বলেন, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়ে রাজস্ব আয়ের ক্ষেত্রে ৩ দশমিক ১৯ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আমাদের পরিকল্পনা হলো আমরা বাজেট পর্যালোচনা শুরু করব। প্রয়োজন অনুযায়ী যেখানে কাটছাট করা হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাবমতে জুলাই-নভেম্বর এই পাঁচ মাসে ১ লাখ ১২ হাজার ৯৫৯ কোটি ৮৩ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে ৮৭ হাজার ৯২ কোটি টাকার রাজস্ব আহরণ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য