,

পঞ্চগড়ে ৮ দশমিক ৩ সর্বনিম্ন তাপমাত্রা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : উত্তরের জনপদ পঞ্চগড়ে তাপমাত্রা মঙ্গলবারের তুলনায় ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। তবে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। বুধবার সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তবে প্রতিদিনের মত বুধবার সকালে সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারদিক। কিন্তু উত্তরের হিমেল বাতাসের কারণে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, বর্তমানে পঞ্চগড় ও তেঁতুলিয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। সকালে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

টানা গত ছয়দিন ধরে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, ডায়েরিয়া, নিউমনিয়াসহ শীতজনিত রোগ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেটে খাওয়া মানুষের দৈনন্দিন আয় কমে গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য