,

চুলের ডগা ফাটা রোধে করণীয়

news-image

অনলাইন ডেস্ক : শীতকালে চুলে শুষ্কতা-রুক্ষতা বেশি প্রতীয়মান হয়। না চাইলেও চুল কেটে ফেলেন অনেকে। সবচেয়ে বেশি সমস্যা হয় চুলের ডগা নিয়ে। রূপচর্চা-বিষয়ক ওয়েবসাইট ফ্যাশন ডেইলির একটি প্রতিবেদনে চুলের প্রান্তভাগ সুন্দর রাখার উপায় জানানো হয়েছে।

পাঠকদের জন্য উপায়গুলো তুলে ধরা হলো-

১. ধোয়ার আগে চুলের আগায় নারিকেল তেল মালিশ করে নিলে আর্দ্রতা বজায় থাকে ও শ্যাম্পুর সময় শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা কমে যায়।

২. আঙ্গুলের সাহায্যে জট ছাড়িয়ে নিয়ে চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে। এতে চুলের আগা ফাটার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও এতে টান লেগে চুল পড়ার সম্ভাবনাও কমে যায়।

৩. ধোয়ার পরে চুলে সিরাম ব্যবহার করতে পারেন। চুলে আর্দ্রতা ধরে রাখতে ‘লিভ-ইন’ কন্ডিশনার ব্যবহার করতে পারেন। এটা খোলা বাতাসে চুলকে রুক্ষ হওয়া এড়াতে সাহায্য করবে।

৪. ব্লো ড্রাই করার ক্ষেত্রে চুলে কম তাপ প্রয়োগ করুন। চুলে স্টাইলিংয়ের জন্য তাপ প্রয়োগ করতে হলে আগে সুরক্ষাকারী ক্রিম ব্যবহার করে নিন। অথবা প্রাকৃতিক বাতাসে চুল শুকিয়ে নিন।

এ জাতীয় আরও খবর

মানবতাবিরোধী অপরাধ: প্রথমবার বিচারের মুখোমুখি হচ্ছেন মির্জা আজম-আমু-শাজাহান

চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

গোলাপি আভায় জয়া আহসান

‘এটা সেই ছোট্ট দীঘি না’ জন্মদিনের ভিডিও দেখে অবাক ভক্তরা

মিজানুর রহমান আজহারী: শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের আচরণের সুস্পষ্ট সীমারেখা নির্ধারণ করা জরুরি

কালো জাদুর অভিযোগে আত্মীয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা যাবে?

ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২২৪৯

পরীমণির জন্মদিনে ওমর সানীর স্নেহের আলিঙ্গন

১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত সেন্টমার্টিন

হঠাৎ গোলাপি জার্সি পরে কেন মাঠে নামল পাকিস্তান

গ্যাস সংকটে আবারও যমুনা সার কারখানা বন্ধ

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী