,

কাবা শরীফের দরজার ডিজাইনারের ইন্তেকাল

news-image

অনলাইন ডেস্ক : পবিত্র কাবা শরীফের দরজার নকশাকার প্রকৌশলী মুনির আল জুনদি মারা গেছেন।

শনিবার দক্ষিণ জার্মানির একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে আল-আরাবিয়ার খবরে বলা হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

১৯৭০ সালে সৌদি আরবের তৎকালীন বাদশাহ খালেদ বিন আবদুল আজিজের নির্দেশে পবিত্র কাবা ঘরের একটি দরজা নির্মাণ করা হয়। সোনা দিয়ে তৈরি সেই দরজার নকশা করেন প্রকৌশলী মুনির আল জুনদি।

সিরিয়ার হেমস শহরে জন্ম নেয়া এ প্রকৌশলীর নাম পবিত্র কাবার দরজার ওপর লেখা রয়েছে। ২৮০ কেজি বিশুদ্ধ স্বর্ণ ব্যবহার করে কাবা শরীফের দরজাটি বানান তিনি।

প্রায় দেড় বছর সময় ধরে দরজা তৈরির প্রকল্পটি শেষ করেন মুনির আল জুনদি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। সূত্র: আল-আরাবিয়া আরবি

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য