,

মেসিকে অভিনন্দনে ভাসালেন পেলে

news-image

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসিকে অভিনন্দনে ভাসালেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। শনিবার (১৯ ডিসেম্বর) রাতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচে গোল করেন মেসি। এই গোলের ফলে ক্লাব ফুটবলে ৬৪৩ গোলের রেকর্ড গড়লেন এই বার্সা তারকা। একই সঙ্গে পেলের নামের পাশে জায়গা করে নেন তিনি।

এরপর নিজের ইনস্টাগ্রাম পেইজে পোস্ট করে মেসিকে তার রেকর্ডের জন্য ও তার সুন্দর ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানান ব্রাজিলিয়ান কিংবদন্তি।

ইনস্টাগ্রামে মেসির ছবি পোস্ট করে ৮০ বছর বয়সী কিংবদন্তি লেখেন, ‘যখন তোমার হৃদয় ভালোবাসায় উপচে পড়ে, তখন রাস্তা বদলানো মুশকিল। তোমার মতো আমিও জানি প্রতিদিন একই জার্সি পরতে চাওয়ার মধ্যে কতটা ভালোবাসা থাকে। তোমার মতো আমিও বুঝি যে, বাড়ির মতো অনুভূতি হয় যেখানে, তার থেকে ভালো জায়গা আর হতে পারে না।’

পেলে আরও লেখেন, ‘তোমার ঐতিহাসিক রেকর্ডের জন্য অভিনন্দন লিওনেল মেসি। তবে তারও আগে তোমাকে অভিনন্দন বার্সেলোনায় তোমার অসাধারণ ক্যারিয়ারের জন্য।’

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ

ঢালিউড অ্যাওয়ার্ডে সেরা নায়ক শাকিব

জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে: আবু হানিফ

জনপ্রশাসন সংস্কারে ইউএনডিপির সহযোগিতা চাইলেন ইসমাইল জবিউল্লাহ

ইইউতে কর্মী পাঠানো নিয়ে মাহ্দী আমিনের সঙ্গে বৈঠক