,

সরকারি কর্মকর্তাদের বিদেশ যেতে আরও দুই মন্ত্রণালয়ের অনুমতি লাগবে

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদেশ সফরে সরকারি অর্থের অপব্যবহার ঠেকাতে ২০১৬ সালের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে একটি পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। পর্যবেক্ষণে আদালত বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে- এমন কোনো কর্মকর্তা বিদেশে সরকারি সফরে যেতে তার নিজ মন্ত্রণালয়ের পাশাপাশি অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।

বিচারপতি যুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই পর্যবেক্ষণ দেন। আজ শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

ডেপুটি অ্যাটর্নি জানান, ২০১৬ সালে রিট আবেদনটি করেছিল জনি কর্পোরেশন নামের একটি ফগলাইট আমদানিকারক প্রতিষ্ঠান। হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলেছেন, যুগ্ম-সচিব পদমর্যাদার নিচে সরকারি কর্মকর্তাদের অবশ্যই দেশের কাজে মনোনিবেশ করতে হবে এবং বিদেশে সরকারি সফরকালে অবকাশ যাপন করতে পারবেন না। বিদেশ থেকে দেশে ফেরার পর অফিসে যোগদানের বিষয়ে তাদের অবশ্যই মন্ত্রীপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়কে সফর ও ব্যয় সম্পর্কে জানাতে হবে।

উল্লেখ্য, বর্তমানে সরকারি কর্মকর্তাদের বিদেশে সরকারি সফরে যেতে শুধু তাদের নিজ মন্ত্রণালয়ের অনুমতি নিতে হয়।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য