,

মাহমুদউল্লাহ কাজে লাগাতে চান মাশরাফির অভিজ্ঞতা

news-image

স্পোর্টস ডেস্ক : অনেক জল্পনা-কল্পনার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলছেন মাশরাফি বিন মর্তুজা। টুর্নামেন্টের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারই তিনি। আর নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলকে ফাইনালে তুলেছেন দেশসেরা এই পেসার। আর তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে ফাইনালে শিরোপাও জিততে চান মাহমুদউল্লাহ রিয়াদ।

আগামীকাল গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে মাশরাফির জেমকন খুলনা। আর সেই ম্যাচের আগে দলটির অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ গণমাধ্যমকে বলেন, ‘কোনো সন্দেহ নেই, মাশরাফি ভাইয়ের অন্তর্ভুক্তি খুবই ইতিবাচক একটা দিক আমাদের দলের জন্য। আপনি যেটা বললেন যে ড্রেসিংরুম এবং বাইরেও আমরা যখন আলাপ আলোচনা করি কারণ সে অনেক অভিজ্ঞ। উনার অভিজ্ঞতার কিছুটা আমরা যদি ভাগাভাগি করতে পারি এমনকি আমার জন্যও অনেকটা সহায়ক হয়।’

তিনি আরও বলেন, ‘এই কারণে আমি সবসময় মাশরাফি ভাইয়েরে সঙ্গে কথা বলি, অনেক আইডিয়া নেয়ার চেষ্টা করি। কারণ সে আমাদের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বেশি সফল অধিনায়ক। চারটা বিপিএল ট্রফি উনার অধীনে, চারটা ফাইনাল খেলেছেন। উনার অভিজ্ঞতা অবশ্যই বিবেচ্য। যেটা আমাদের দলের জন্য অনেক লাভবান। সো এটার জন্য আমরা ভাগ্যবান।’

প্রসঙ্গত যে, ইনজুরি থেকে ফিরে লটারির মাধ্যমে জেমকন খুলনার হয়ে সুযোগ পান মাশরাফি। এরপর এখন পর্যন্ত তিনটি ম্যাচে ৭ উইকেট নিয়েছেন। উল্লেখ করার মত যে কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে ৩৫ রানে নিয়েছিলেন ৫ উইকেট।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাত করে ১ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই

নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নবীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতিমূলক সভা

নবীনগরে ৩০ বছরের পুরোনো রাস্তা বন্ধ, দুর্ভোগে ২৫ পরিবার

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু

অবৈধ অভিবাসনে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারী বরখাস্ত

সিইসির পদত্যাগের দাবিতে ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধীদের মিছিল

অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ ও গুলশান আরার ৪ দিনের রিমান্ড

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই: প্রধানমন্ত্রী

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থনীতিবিদ

বৃহস্পতিবার-শুক্রবার সারাদেশে এলপিজি বিক্রি বন্ধ