,

শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বিষয়ে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা

news-image

নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে ফের ছুটি বাড়তে পারে। আজকের মধ্যেই এ ছুটি বাড়ার নতুন সিদ্ধান্ত আসার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এম এ খায়ের জানান, প্রধানমন্ত্রী এখনো কিছুই জানাননি। প্রধানমন্ত্রী সিদ্ধান্ত জানালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘোষণা হবে।

তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো দুই একদিন অপেক্ষা করতে হতে পারে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন জানিয়েছেন, এই মুহূর্তে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সুযোগ নেই। নতুন করে ছুটি বাড়াতে হবে। কতদিন বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ছুটির প্রক্রিয়া নিয়ে কাজ করছি। অনুমোদন পেলেই বিস্তারিত জানানো হবে।

এর আগে গত মঙ্গলবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে আরো ছুটি বাড়ানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেয়া হবে। ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে।

এদিকে, করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি কয়েক ধাপে বাড়িয়ে আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গত ১২ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বব্যাপী মহামারির কথা বিবেচনায় নিয়ে সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের