,

পদ্মায় এবার বড়শিতে ধরা পড়ল ১২ কেজির রুই!

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ী সদর উপজেলার পদ্মায় মৎস্য শিকারির বড়শিতে ১২ কেজি ওজনের একটি রুই মাছ ধরা পড়েছে।

বুধবার সন্ধ্যায় উপজেলার গোদারবাজারঘাট থেকে রবিন নামের এক সৌখিন মৎস্য শিকারির বড়শিতে মাছটি ধরা পড়ে।

রবিন জানান, অনেকদিন ধরেই গোদারবাজারের পদ্মায় এসে শখের বসে মাছ ধরছি।

বুধবার দুপুরের দিকে বাড়ি থেকে এলাকার ছোট ভাই হুছাইনকে নিয়ে পদ্মায় মাছ শিকারে যাই। বড়শি ফেলে দুজনে অনেকক্ষণ বসে থাকি।

সন্ধ্যায় বড়শিটি জোরে টান পড়ে, তখন বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। ১৫ মিনিট সময় নিয়ে বড়শিটি ওঠালে দেখি বড় একটা রুই। এত বড় রুইমাছ বড়শিতে ধরবে কোনোদিন কল্পনাও করতে পারিনি।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমান নদীতে নানা প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। ১২ কেজি ওজনের রুই মাছ নদীতে খুব একটা পাওয়া যায় না বলে জানান ওই কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য