,

লাল-সবুজসহ নানা রঙের বাতিতে বর্ণীল সাজে নগরী

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মহান বিজয় দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে সড়ক, স্থাপনা, ভবনগুলো সেজেছে লাল-সবুজসহ নানা রঙের বাতিতে। বর্ণিল সাজে সেজেছে রাজধানী ঢাকাও। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা নামতেই সরকারি ভবন, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও নানা রকমের বেসরকারি ভবন ঢেকে যায় লাল সবুজের আলোয়।

রক্ত দিয়ে কেনা এই বিজয়কে বরণ করে নিতেই নগরের গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে আলোক সজ্জা। সন্ধ্যায় রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, লাল-সবুজের পতাকার আবহে রঙিন বাতিতে সাজানো হয়েছে বিভিন্ন স্থাপনা। রঙবেরঙের আলোকচ্ছটায় ঝলমলিয়ে উঠেছে এলাকাগুলো। আলো দিয়ে তৈরি করা হয় প্রিয় লাল-সবুজ পতাকা। মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ অনেকেই।

শুধু সরকারি স্থাপনাই নয় ব্যক্তিগত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও শামিল হয়েছে এই আলোর উদযাপনে। লাল সবুজই নয় উৎসবের এই নগরে ছোঁয়া লেগেছে নীল হলুদ বা সাদারও। আলোক সজ্জার মধ্য দিয়েই আবার কোথাও তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু আর স্বাধীনতা।
রাজধানীর সচিবালয়, রাজউক, বাংলাদেশ ব্যাংক, সংসদ ভবন, বঙ্গভবন, গণভবন, নগর ভবন, টিএসসি, শাপলা চত্ত্বরসহ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে নানা রঙের বাতি।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য