সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ দোকানে পিঠা বিক্রির ধুম

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : শীতের পিঠা গ্রামীণ ঐতিহ্য। শীত মানেই পিঠা-পুলির ঘ্রাণ। কুয়াশা মোড়ানো শীতের হিমেল হাওয়ায় ধোঁয়া উঠা চিতল, পুলি ও  ভাপা পিঠার স্বাদ না নিলে যেন তৃপ্তি মেটেনা অনেকের। শীত মৌসুমে গ্রামীণ বধূরা রকমারী পিঠা তৈরি করেন। শীতের পিঠার মধ্যে ভাপা পিঠা একটি অন্যতম পিঠা। ভাপা পিঠা আবার হরেক রকম পদ্ধতিতে তৈরি করা হয়। কখনো মিষ্টি ভাপা, কখনো ঝাল ভাপা। শীত এলেই শহর ও গ্রামীণ হাটবাজারে নানা রকম পিঠা বিক্রি করার ধুম পড়ে যায়। বিশেষ করে ভাপা পিঠা, তেলের পিঠা, পুলি পিঠা ও চিতল পিঠা। শীত বাড়ার সাথে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিভিন্ন ফুটপাতে শীতের পিঠার ব্যবসা জমে উঠেছে। চুলার অল্প আঁচের ধোঁয়া উড়ছে। গরম গরম ভাপা, চিতল চুলা থেকে নামছে। ক্রেতারা এসে সারিবদ্ধ হয়ে পিঠা কিনছেন কেউ নিয়ে যাচ্ছেন পরিবারের জন্য। কেউ আবার দাঁড়িয়ে খাচ্ছেন।
শহরের বিভিন্ন স্থানে ছোট ছোট পিঠার দোকান সাজিয়ে বসছে নারী-পুরুষ বিক্রেতারা। অনেকেই এই শীতের মৌসুমে পিঠা বিক্রিকে বেছে নিয়েছেন মৌসুমী পেশা হিসেবে। বেচাকেনাও বেশ ভালোই চলছে। চলতি পথে থেমে বা অস্থায়ী দোকানের বেঞ্চে বসেই সন্ধ্যায় হালকা নাশতাটা সেরে নিচ্ছেন গরম গরম ভাপা পিঠা কিংবা চিতল পিঠা দিয়ে। কেউবা চিতল ও পুলি পিঠার সাথে নিচ্ছেন খেজুরের গুড়, কেউবা ঝালযুক্ত সরিষা বাটা। প্রতিটি ভাপা পিঠা বিক্রি হচ্ছে ১০ টাকা এবং চিতল ৫ টাকায়।  সরিষা বাটা ও শুটকির ভর্তা থাকছে ফ্রি। ব্রাহ্মণবাড়িয়া শহরের জনবহুল কাউতলী মোড়, সাবেরা সোবহান স্কুল গেইট, টিএরোড,ফকিরাপুল, পোষ্ট অফিসের সামনে, কাঁচারি পাড়, সুপার মার্কেটের সামনে ও টেংকের পাড়সহ বিভিন্ন পাড়া – মহল্লার মোড়ে চলতি পথে চোখে পড়ে এ সব পিঠার দোকান।বেশির ভাগ বিক্রেতাই ভাপা, চিতল,  পুলি পিঠা বিক্রি করছেন। অনেক রেস্টুরেন্ট এখন বাহারী পিঠার পসরা সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছে।
কাউতলী মোড়ে  পিঠা বি‌ক্রেতা শাহজাহান মিয়া জানান, আগে রিকশা চালাতাম। এ মৌসুমে
শী‌তের পিঠা অ‌নেক ভা‌লো চ‌লে। ভাঁপা ১০ টাকা, চিতল ৫ টাকায় বি‌ক্রি ক‌রি। যুবক-যুবতী-মুর‌ব্বি সব বয়সের লোকই আসেন  পিঠা খেতে। অনেকে বাসায় নিয়ে যান। চাকরিজীবী ও পথচারিরা প্রতিনিয়ত পিঠা খাচ্ছেন আবার অনেকে পরিবারের জন্য বাসায় নিয়ে যাচ্ছেন।
টেংকের পাড়ের পিঠা বিক্রেতা জরিনা বেগম বলেন, শীতের এ সময়ে পিঠা ভাল চলে। বিকাল ৫ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সে কয়েক ধরনের পিঠা বিক্রি করে থাকেন। প্রতিদিন সব খরচ বাদ দিয়ে গড়ে ২৫০/৩০০ শত টাকা লাভ হয়।
শহরের টিএরোডে মহসিন নামে  এক কলেজ ছাত্র পিঠা খেতে এসে বলেন, আমি প্রতিদিনই সন্ধ্যার পর এই দোকান থেকে পিঠা খাই। শীত কালের খাবার মধ্যে পিঠা অন্যতম। আগে যদিও বাড়িতে এসব পিঠা বানানোর হিড়িক পড়তো এখন তা আর দেখা যায় না। কাঁচারি পাড়ে ব্যাংকে কর্মরত মোস্তাফিজ নামে এক ক্রেতা বলেন, আগে গ্রামের বাড়িতে  চুলার পাশে বসে পিঠা খাওয়ার যে ছবি এখন আমাদের চোখে ভেসে ওঠে। এখন শহরে ব্যস্ত জীবনে আমার পরিবারের জন্য সপ্তাহে দুই দিন ৫০/৭০ টাকা বিভিন্ন ধরনের পিঠা কিনে নিয়ে খাই। বাসায় এসবের ঝামেলা কে করবে। অনেকে বলেন,শীতকালে গ্রা‌মের মানুষ নবা‌ন্নের আনন্দকে যেভা‌বে  বরণ ক‌রে নি‌চ্ছে।
তাই আমরা শহরের মানুষ হোক তা ঘরে কিংবা বাইরে, বাহা‌রি পিঠার স্বাদে শীত‌কে বরণ ক‌রে নি‌চ্ছছি। ‌শীতের মৌসুমি পিঠার স্বাদ না নিলে কেমন যেন মনে হয়।

এ জাতীয় আরও খবর

সীমান্তে রক্তপাত বন্ধ না হলে দিল্লীর সঙ্গে স্থায়ী সুসম্পর্ক সম্ভব নয়: রিজভী

দুদকের নেতৃত্ব শূন্য, দুর্নীতিবিরোধী অভিযান স্থবির

স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ছে ১২ হাজার কোটি টাকা

ঈদুল আজহা পশুর হাটে জাল নোট শনাক্তকরণের জন্য ব্যাংকের বিশেষ বুথ

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় টিভি অফিসে উত্তেজনা

হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা ৪০০ ছাড়াল

নেতানিয়াহুর পদত্যাগ ও হামলা বন্ধের দাবিতে উত্তাল তেল আবিব

খাতাম আল-আনবিয়ার কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করলেন মোজতবা খামেনি

১০০ উপজেলা ও পৌরসভার জন্য এনসিপি প্রার্থী ঘোষণা

নৌপথ সচল রাখতে সরকারের ১৬টি সংস্থা কাজ করছে: নৌপরিবহন মন্ত্রী

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে জবাব দিয়েছে ইরান