,

আমিরাতে হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

news-image

অনলাইন ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বরে এই টুর্নামেন্ট আয়োজনের সময়ও ঠিক করেছে আইসিসি। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে বড় আসরটি আয়োজন নিয়ে নাকি কিছুটা অনিশ্চয়তা রয়েছে বলে দাবি করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিইও ওয়াসিম খান।

ইনসাইড স্পোর্টসের খবরে জানা গেছে, ভারতে করোনা পরিস্থিতির কারণে বিশ্বকাপ আয়োজন করা নিয়ে কিছুটা অনিশ্চিয়তা রয়েছে। সেই কারণেই নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে হতে পারে।

২০২০ সালে অস্ট্রেলিয়ায় এবং ২০২১ সালে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত আগেই নেয়া হয়েছিল। কিন্তু করোনার কারণে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ পিছিয়ে ২০২২ সালে নিয়ে যাওয়া হয়। তবে ভারতে নির্ধারিত সময়ে আসরটি আয়োজন হবে। এরপর ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপও ভারতে হবে।

এদিকে পাকিস্তানি ক্রিকেটারদের ভিসা পাওয়ার বিষয়ে লিখিত প্রতিশ্রুতির দাবি করেছেন পিসিবির সিইও। করোনাকালে পিছিয়ে যাওয়া এশিয়া কাপ আগামী জুনে শ্রীলঙ্কায় হবে বলে তিনি জানান। পিসিবির সিইও জানান, টুর্নামেন্টে যাতে সবাই অংশ নিতে পারে, তা দেখার দায়িত্ব আইসিসির। ভবিষ্যতে ভারত-পাকিস্তান ফের ক্রিকেট খেলা শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে