,

বেশি স্বাস্থ্যবিধি মেনে চলেন শেখ হাসিনা : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে সবচেয়ে বেশি স্বাস্থ্যবিধি মেনে চলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেন, ‘করোনার ১০ মাসের মধ্যে শেখ হাসিনা আলোতে চেহারা আনেননি। তিনি ক্যামেরায় আছেন। আর ওনার সঙ্গী করেছেন ওবায়দুল কাদেরকে।’

শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক দোয়া অনুষ্ঠানে গয়েশ্বর এ সব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি করোনায় আতঙ্কিত নই। আমি আতঙ্কিত এই ভয়াবহ রাষ্ট্র ব্যবস্থা নিয়ে। করোনার যদি মৃত্যু হয়, তাহলে খুব কষ্ট পাবো। কারণ করোনা প্রতিরোধের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিগতভাবে-সমষ্টিগতভাব-জাতিগতভাবে এই সরকারকে প্রতিরোধ-প্রতিহত করে স্বাধীনতার আকাঙ্ক্ষিত গণতন্ত্র প্রতিষ্ঠা করা।’

বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘স্বাধীনতার মাসের শুরুতে একটি কথা আসছে- সভা-সমাবেশ, মিছিল,‌ কথাবার্তা বলার আগে অনুমতি নিতে হবে। এসব মানুষের সাংবিধানিক অধিকার। এসব করতে যদি অনুমতি প্রয়োজন হয়, তাহলে যেগুলো মানুষের সাংবিধানিক অধিকার না সেগুলো করতে কেন অনুমতি নিতে হয় না?’

করোনার থেকেও বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘পৃথিবীর অন্যান্য দেশে যে পরিমাণ মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তার থেকে অনেক বেশি মানুষ মারা যায় আমাদের দেশে। কিন্তু এখানে কোনো নিয়ন্ত্রণ নেই।’

গয়েশ্বর বলেন, ‘বাসের চাকার নিচে ফেলে মানুষ মারার জন্য যখন অনুমতি নিতে হয় না। লুটপাট, দুর্নীতি, জনগণের টাকা পকেট মারা- এসব যারা করে, তারাও কিন্তু শেখ হাসিনার সিদ্ধান্তে, অনুমতিতেই করছে।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আরও বলেন, আইনমন্ত্রী বারবার মনে করিয়ে দেন খালেদা জিয়াকে ঘরে বসে চিকিৎসা নিতে হবে। খালেদা জিয়া আগে ছিলেন জেলবন্দি, কারাবন্দি আর এখন গৃহবন্দি।

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি কামনায় এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করে শ্রমিক দল।

গত সোমবার নজরুল ইসলাম খানের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য