,

একরাতে কবর থেকে ৭ লাশ চুরির ঘটনায় চাঞ্চল্য

news-image

অনলাইন ডেস্ক : সাতটি লাশ চুরির ঘটনা ঘটছে ঢাকার কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইটখোলা কবরস্থান থেকে। ২ ডিসেম্বর দিবাগত রাতের কোনো এক সময় লাশগুলি চুরি হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লাশ চুরির ঘটনায় ঐ কবরস্থানে দাফনকৃতের আত্মীয়স্বজনের মধ্যে দুশ্চিন্তা ও লাশ চুরি হয়ে যাওয়ার আতঙ্ক বিরাজ করছে। চুরি হয়ে যাওয়া লাশগুলো হলো তারানগর ইউনিয়নের ফজলে করিম, সাহাবুদ্দিন, ফজিলতুন নেসা, আমির, হাজী আ. করিম, সিরাজুল ইসলাম ও রওশন আরা।

স্থানীয় মো. মনির হোসেন গণমাধ্যমকে জানান, গতকাল রাতে একসাথে ৭টি লাশ চুরি হয়েছে। গত এক বছর আগে এ কবরস্থান থেকে আরো দুটি লাশ চুরি হয়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। আমরা এলাকাবাসী নিজেরাই বসে এ বিষয়ে একটা কার্যক্রম হাতে নিতে হবে। না হলে ভবিষ্যতে এমনটা আবারো হতে পারে।

এ ব্যাপারে দুই নং ওয়ার্ড মেম্বার আব্দুল হক গণমাধ্যমকে বলেন, ঘটনাটা শুনেছি। এখনো কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এমন ঘটনা আগে ঘটেনি তাই ব্যবস্থা কি নিব জানি না। তবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন আসাদুজ্জামান টিটু গণমাধ্যমকে বলেন, এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। লাশ চুরি হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক ঘটনা। এক্ষুণি বিষয়টি দেখছি। এলাকাবাসীর সহায়তায় লাশ চুরি রোধে যা যা করণীয় সবই করব।সূত্র ; বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য