,

বিচ্ছেদের পর স্ত্রীকে এসিড নিক্ষেপ, স্বামীকে গণধোলাই

news-image

অনলাইন ডেস্ক : সাভারের আশুলিয়ায় বিচ্ছেদের প্রায় ৩ মাস পর দোলনা আক্তার রিমা (১৭) নামে এক পোশাক শ্রমিককে এসিডে ঝলসে দিয়েছেন তার সাবেক স্বামী রঞ্জু মিয়া। গতকাল বুধবার রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও দুই ব্যক্তির শরীর আংশিক ঝলসে গেছে। এসিড দগ্ধদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে হাতেনাতে রঞ্জু মিয়াকে ধরে ফেলে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

আশুলিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মারাত্মক দগ্ধ অবস্থায় দোলনা আক্তার রিমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এসিডে তার চোখ, মুখ ও বুক ঝলসে গেছে। সে জামালপুর জেলার মেলান্দহ থানার দিলাল শেখের মেয়ে। চাকরি করতেন আশুলিয়ার জামগড়া এলাকার ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানায়।

দোলনার পরিবারের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, দুই বছর আগে নিজেদের পছন্দে বিয়ে করার পর নানা বিষয় নিয়ে উভয়ের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। তিন মাস আগে দাম্পত্য সম্পর্ক বিচ্ছেদের পর থেকেই দোলনাকে হুমকি দিয়ে আসছিলেন রঞ্জু মিয়া। বুধবার রাতে কারখানা থেকে ফেরার পথে নির্জন সড়কে রঞ্জু মিয়া তার প্রাক্তন স্ত্রীকে লক্ষ্য করে এসিড নিক্ষেপ করে। এতে দোলনাসহ আরও দুজন পথচারী দগ্ধ হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রঞ্জু মিয়া এসিড নিক্ষেপের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : আমাদের সময়

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য