,

স্বামীকে কুপিয়ে হত্যায় স্ত্রীর আমৃত্যু কারাদণ্ড

news-image

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহের জের ধরে স্বামীকে কুপিয়ে হত্যার মামলায় স্ত্রীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় আসামির উপস্থিতিতে ঘোষণা করেছেন। সাজাপ্রাপ্ত আসামি রোজিনা আক্তারকে রায় ঘোষণার পর আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ যুগান্তরকে বলেন, মামলার বাদী শফিকুল ইসলাম ও তার ছোটভাই সিরাজুল ইসলাম পরিবার নিয়ে একসঙ্গে বসবাস করে রাজধানীর জুরাইন এলাকায় কাঁচামালের ব্যবসা করতেন।

২০০৩ সালের ২৪ অক্টোবর রাত ৩টার দিকে সিরাজুল ইসলামকে তার স্ত্রী রোজিনা আক্তার পারিবারিক কলহের জের ধরে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় দায়ের করা মামলায় রোজিনাকে উল্লিখিত সাজা দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর