,

টেকনাফে ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

news-image

অনলাইন ডেস্ক : কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়।

বুধবার (২ ডিসেম্বর) সকালের দিকে টেকনাফের নাফ নদীর কাটাবুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কোস্টগার্ড স্টেশনের ইনচার্জ লেফটেন‌্যান্ট কমান্ডার আমিরুল।

তিনি বলেন, ‘কোস্টগার্ড নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। তখন সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের ওপর গুলতি নিক্ষেপ করতে থাকে।’

‘পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটি ধরতে সক্ষম হয়। এরপর ট্রলারটি তল্লাশি করে দুইটি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮ প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা লুকানো ছিল।’

‘তারা নিয়মিত মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে’ বলে জানান লেফটেন‌্যান্ট কমান্ডার আমিরুল।

তিনি আরো বলেন, ‘ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। আটক মিয়ানমারের ৭ জন নাগরিককে আরো অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনে মামলা করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি

জনগণ যেমন আইন চায় তেমন আইনই আনবে সরকার : আইনমন্ত্রী

জনবল বাড়িয়ে ভোক্তা অধিকার সেবা ডিজিটাল করার উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

নিউইয়র্কে উপসাগরীয় নেতাদের নিয়ে ট্রাম্পের জরুরি বৈঠক

মেধা ও অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী