,

৩০ কেজি ওজনের বাঘাইড়, দাম লাখ টাকা!

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের নান্দাইলের পুরাতন বাজারে ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ তোলা হয়েছে। মাছটির দাম হাঁকা হয় এক লাখ টাকা।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বিকেলে বাজারে চৌকির ওপর মাছটি রেখে বিক্রির জন্য হাঁকডাক করতে থাকেন মাছ ব্যবসায়ীরা। তবে এক লাখ টাকা চাইলেও মাছটির দাম ওঠে ৬০ হাজার টাকা।

বাজারে গিয়ে দেখা যায়, মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। কেউ কেউ মাছটির সামনে গিয়ে সেলফিও তোলেন।

মাছ বিক্রেতা মোস্তুফা ও সুজন জানান, তারা বিক্রির উদ্দেশে নান্দাইল চৌরাস্তা মৎস্য আড়ত থেকে মাছটি কিনে এনেছেন। বাজারে আনার পর মাছটির দাম উঠেছে ৬০ হাজার টাকা। আর কিছু দাম উঠলেই মাছটি বিক্রি করে দেবেন বলে জানান তারা।

তবে মাছটি কেটে কেজি হিসেবে বিক্রির জন্য চাপ দিচ্ছেন অনেকেই। ক্রেতা পাওয়া না গেলে বিকল্প উপায় বের করবেন বলে জানান বিক্রেতারা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য