,

মালয়েশিয়ায় দেয়াল ধসে গুঁড়িয়ে গেল ২ বাংলাদেশির হাত-পা

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় একটি প্রাইভেট কলেজের লবিতে কাজ করার সময় মারাত্মক আহত হয়েছেন দুই বাংলাদেশি কর্মী। রবিবার কংক্রিটের প্রাচীর তাদের শরীরের ওপর ধসে পড়ে।

দেশটির জাতীয় সংবাদ সংস্থা বেরনামা জানিয়েছে, বান্দার ক্যাসিয়া এলাকায় কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার আজমি তাহার জানিয়েছেন, ভুক্তভোগীদের একজন ৪২ বছর বয়সী মোসাক। তার মুখ মারাত্মকভাবে জখম হয়েছে। গুঁড়িয়ে গেছে ডানহাতের পাতা। আরেকজন ৪০ বছর বয়সী মান্নান আব্দুল, তার পা এবং তলপেটে গুরুতর আঘাত লেগেছে।

আজমি তাহার বেরনামাকে বলেছেন, ‘আমরা বিকেল পাঁচটার দিকে দুর্ঘটনার খবর পাই। এসে দেখি দুজনই ধ্বংস স্তূপের নিচে আটকা পড়েছেন। পরে দুজনকে বের করা হয়।’

আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় সেবেরাং জয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ দাবি করছে, ওই দুই বাংলাদেশি কর্মী ওয়াল ভাঙার কাজে নিয়োজিত ছিলেন। শেষ দিকে এসে সেটি ধসে পড়ে।

পরে অন্য সহকর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেন।

ওই দুজনের সর্বশেষ অবস্থা এই প্রতিবেদন লেখার সময় জানতে পারেনি দেশ রূপান্তর।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য