,

সোনারগাঁয়ে শিশু হত্যায় ৩ জনের মৃত্যুদণ্ড

news-image

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের ৫ বছরের শিশু সোয়াইব হত্যা মামলার রায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে এক আসামিকে ১০ বছর কারাদণ্ড এবং বাকি ৪ জনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানা এ আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জসিম উদ্দিন, রাজু মিয়া ও ফজল হক। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি নাছির উদ্দিন। বাকি রিনা, মোশরফ হোসেন, আ. রহিম, আ. সালামকে খালাশের আদেশ দিয়েছেন আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। এর আগে ২ বার রায়ের তারিখ পেছানো হয়েছিল।

জানা গেছে, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার শান্তিনগর দারুন নাজাত নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র সোয়াইব হোসেন নিখোঁজ হন।

এ ঘটনার ৬ দিন পর একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে গলাকাটা ও শরীর ঝলসানো অবস্থায় সোয়াইব হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সোয়াইবের বাবা মাসুম মিয়া তার ছেলেকে অপহরণের পর হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোশারফ হোসেন, রাজু মিয়া, ফজল হক, জসিম উদ্দিন, শিরসতালী, নাছির উদ্দিন, আলী আহাম্মদ ও রিনা বেগমসহ ১৩ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তখন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ মোশারফ হোসেন, রাজু মিয়া, নাছির উদ্দিন, ফজল মিয়া, সিরাসতালী ও আলী আহাম্মদসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করেছিল।

ওই সময় আসামিরা নারায়ণগঞ্জে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাদনী রুপমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে আসামিরা জানান, নারীঘটিত একটি কারণে শিশু সোয়াইব হোসেনকে অপহরণের পর প্রথমে গলা কেটে হত্যা করা হয়। পরে লাশের বিভিন্ন অংশ কেটে পুরো শরীর অ্যাসিড দিয়ে ঝলসে দেয়া হয়।

চাঞ্চল্যকর এ মামলায় ২৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে নারায়ণগঞ্জ আদালত সোমবার রায়ের দিন ধার্য করেন। দীর্ঘ ৭ বছর পর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন আদালত। সোয়াইব হত্যা মামলার ৯ আসামির মধ্যে ৩ জন কারাগারে বাকি আসামিরা জামিনে ছিলেন।

সোয়াইবের বাবা নাজমুল ইসলাম মাসুম দেশ রূপান্তরকে বলেন, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি দুপুরে সোয়াইব তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৬ দিন পর বাড়ির পাশে জঙ্গল থেকে সোয়াইবের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা