,

বরুণ-সারার চুমুর ভিডিও ভাইরাল

news-image

বিনোদন ডেস্ক : নীল জলের একদম নিচে ভেসে রয়েছেন বলিউডের নতুন জুটি বরুণ ধাওয়ান ও সারা আলি খান। সারা আলির গায়ে জলের ওপর থেকে সূর্যের রশ্মি এসে আঁকিবুঁকি কেটেছে। দু’জনের ঠোঁটে ঠোঁট। সারা একটি লাল বিকিনি পরে রয়েছেন। বরুণের গায়ে শর্টস।

‘কুলি নম্বর ওয়ান’ ছবির ট্রেলারে এমনই একটি চুমুর দৃশ্যে ধরা দিলেন দুই তারকা। সেই ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

পরিচালক ডেভিড ধাওয়ানের বিখ্যাত সিনেমা ‘কুলি নম্বর ওয়ান’। এটি মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালে। প্রথম ছবিটিতে অভিনয় করেছিলেন গোবিন্দ ও কারিশমা কাপুর। তারই রিমেক নতুন এই সিনেমা। এখানে জুটি হয়েছেন ডেভিডেরই পুত্র বরুণ ও সাইফ আলি খানের মেয়ে সারা।

প্রথম ছবিতেই বেশ আলোচনার জন্ম দিলেন বরুণ-সারা। তাদের কেমিস্ট্রির দখলে এখন বলিউডের নেট দুনিয়া। চুম্বন দৃশ্যের ভিডিও দিয়ে সুপারহিট জুটি বনে গেছেন তারা।

তবে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই বলিউডের স্বজনপোষণ নিয়ে বিতর্ক তুঙ্গে। স্টারকিডদের সিনেমা এক জোট হয়ে বয়কটের ডাক দিয়েছিলেন নেটাগরিকরা। ‘কুলি নম্বর ওয়ান’র বেলায়ও সেই ঘোষণা দেয়া ছিল। তাদের উদ্দেশ্য ছিল, শনিবার ট্রেলারটি ইউটিউবে পড়তেই ‘ডিজলাইক’ বোতাম টেপা হবে।

পরিস্থিতি টের পেয়ে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও আগে থেকেই তাদের ইউটিউব চ্যানেলের ‘ডিজলাইক’ বোতামটিকে নিষ্ক্রিয় করে রেখেছিল। কিন্তু তাতে আরও খাপ্পা নেটাগরিকরা। পোস্টের পর পোস্ট পড়ছে টুইটারে। ‘ডিজলাইক’ না করতে পেরে অনেকেই পোস্টে জানিয়ে দিচ্ছেন, ‘ডিজলাইক’ বোতাম টিপতে না পারলে কী হবে! আমি এখানে বলে রাখলাম, আপনাদের এই ভিডিওটি ডিজলাইক করলাম’।

কিন্তু এতে করে আদতে সুপারহিট হয়েছে ট্রেলারটি। এরই মধ্যে ট্রেলারটি দেখা হয়েছে ২১ মিলিয়নেরও বেশিবার।

চলতি বছরের ক্রিসমাসে ‘কুলি নম্বর ওয়ান’ মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে। বরুণ ও সারা ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, রচপাল যাদব, জনি লিভার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম