,

টি-টোয়েন্টি সিরিজ ইংল্যান্ডের

news-image

স্পোর্টস ডেস্ক : ডেভিড মালানের ফিফটিতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই ২-০ তে সিরিজ নিশ্চিত হলো সফরকারিদের। প্রথম ম্যাচটি ৫ উইকেটে জিতেছিল ইংলিশরা।

১৪৭ রান তাড়া করতে নেমে ৮৩ রানে ৪ উইকেট হারিয়ে এক পর্যায়ে চাপেই পড়ে যায় ইংল্যান্ড। মালানের ৪০ বলে ৫৫ রানের ইনিংস দলকে পথ দেখিয়েছে। ৭ চারের সঙ্গে তিনি হাঁকান ১ ছক্কা।

মালান যখন ফিরে যান, দল তখনও জয় থেকে ১৪ রান দূরে। তবে অধিনায়ক ওয়েন মরগান ১ বল হাতে থাকতেই দলের জয় নিশ্চিত করেছেন। ১৭ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৬ রান করেন তিনি।

প্রোটিয়াদের পক্ষে তাবরাইজ শামসি টি-টোয়েন্টিতে নিজের ক্যারিয়ারসেরা বোলিং করেছেন। ৪ ওভার বল করে ১৯ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট।

এর আগে দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৬ রানের পুঁজি গড়ে। অধিনায়ক কুইন্টন ডি কক ১৮ বলে ৩০ রান করেন। এ ছাড়া ভন ডার ডুসেন ২৯ বলে অপরাজিত ২৫, জর্জ লিন্ডে ২০ বলে ২৯ রান করেন।

ইংলিশদের পক্ষে আদিল রশিদ ২৩ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন মালান।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ কেপ টাউনে, মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ১৪৬-৬ (২০ ওভার): ডি কক ৩০(১৮), রশিদ ২-২৩

ইংল্যান্ড ১৪৮-৬ (১৯.৫ ওভার): মালান ৫৫(৪০), শামসি ৩-১৯

ফল: ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ডেভিড মালান।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে