,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে প্রতারক চক্রের ২ সদস্য আটক

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ছয়বাড়িয়া এলাকা থেকে সংঘবদ্ধ প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪  ভৈরব ক্যাম্পের সদস্যরা । রোববার(২৯ নভেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে র‍্যাব-১৪। আটকৃত প্রতারকরা হলেন, জেলার কসবা উপজেলার চারগাছ চন্দ্রপুর এলাকার মৃত হাফেজ মিয়ার ছেলে  কবির আহমদ প্রধান (৪৪) ও চাদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার দূর্গাপুর এলাকার মো: বকুল মিয়ার ছেলে মোঃ জালাল উদ্দিন (১৯)।
 ভৈরব র‌্যাব-১৪  ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ
যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ২ সদস্যকে শনিবার (২৮ নভেম্বর) বিকালে আটক করেন।
প্রতারক কবির আহমদ প্রধান নিজেকে ডিফেন্স এক্স-সোলর্জাস ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ডেসওয়া) ট্রাস্ট এর চেয়ারম্যান হিসেবে সাধারণ জনগনের কাছে ভুয়া পরিচয় দেয়া সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের সদস্য হিসেবে পরিচয় দিয়ে  জনসাধারণের মনে বিশ্বাস স্থাপন করে বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে চাকুরী দেওয়া, মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেওয়া, ভূমিহীনদের ভূমি পাইয়ে দেওয়াসহ বিভিন্ন কাজের নাম করে প্রতরনামূলক ভাবে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাধ করে।
এছাড়া তারা মানুষের কাছ থেকে বিভিন্ন কাজ করে দেওয়ার নামে টাকা নেওয়ার পর কাজ না হলে টাকা ফেরত চাইতে গেলে তাদেরকে তার বাসায় ডেকে নিয়ে জোর করে মোবাইলে পর্ণো ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে টাকা ফেরত চাইলে মোবাইলে ধারণকৃত পর্ণো ভিডিও ইনটারনেটে ফাঁস করে দেয়ার হুমকি দেয়। উপরোক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত সামীদের বিরুদ্ধে  জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য