,

বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন ওস্তাদ শাহাদাত হোসেন

news-image

অনলাইন ডেস্ক : বরেণ্য সংগীতজ্ঞ ও যন্ত্রসংগীত শিল্পী (সরোদ) ওস্তাদ শাহাদাত হোসেন খানকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত করা হবে। রবিবার (২৯ নভেম্বর) বাদ জোহর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হবে।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তাঁর ভাতিজা তানসেন খান। তিনি বলেন, ‘প্রথমে সিদ্ধান্ত হয়েছিল বনানী কবরস্থানে শায়িত করার। এরপর পশ্চিম রামপুরায়। সব শেষে বাদ জোহর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।’

করোনায় আক্রান্ত হয়ে শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ওস্তাদ শাহাদাত হোসেন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্য শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন ওস্তাদ শাহাদাত হোসেন খান৷

শাহাদাত হোসেন খান ১৯৫৮ সালের ৬ জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ব্রাহ্মণবাড়িয়া জেলার এক সমৃদ্ধ সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সংগীতশিল্পী ও সেতারবাদক। তাঁর দাদা ওস্তাদ আয়েত আলী খাঁ উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ এবং ওস্তাদ আলাউদ্দিন খাঁর ছোট ভাই। তাঁর দুই চাচা প্রখ্যাত সংগীতজ্ঞ বাহাদুর হোসেন খান এবং সংগীতজ্ঞ-গবেষক ও লেখক মোবারক হোসেন খান।

১৯৭২ সালে তিঁনি ও তাঁর চাচা বাহাদুর হোসেন খান যুগলবন্দি হয়ে আলাউদ্দিন সংগীত সম্মেলনে সরোদ পরিবেশন করে প্রশংসিত হন। সংগীতে অবদানের জন্য ১৯৯৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে। সূত্র : কালের কণ্ঠ

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের