,

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারল জামালরা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতারের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই ম্যাচের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

শনিবার কাতারের লুসাইল স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয়েছিল জামাল ভূঁইয়ারা। দোহার আল আজিজিয়াহ বুটিক মাঠে অনুষ্ঠিত ম্যাচটি ০-১ গোলে হেরে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে বুধবার দেশটির আর্মি ফুটবল দলের বিপক্ষে খেলা প্রথম প্রস্তুতি ম্যাচে ২-৩ গোলে হেরেছিল বাংলাদেশ।

ভুলগুলো শুধরে ম্যাচ দুটির অভিজ্ঞতা কাতারের বিপক্ষে ম্যাচে কাজে লাগাতে চান গোলরক্ষক আনিসুর রহমান জিকো। তার কথায়, ‘কাতারের বিপক্ষে সামনে যে ম্যাচটা আছে, সেখানে আমরা সবাই ভালো খেলার চেষ্টা করব। যে দুইটা প্রস্তুতি ম্যাচ খেললাম, সেখানকার ভুলগুলো শুধরে আমরা ভালো কিছু করব।’

করোনা আক্রান্ত প্রধান কোচ জেমি ডের অনুপস্থিতিতে কাতারে দলের দেখভাল করছেন সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিস। ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ভালো অনুশীলন হয়েছে। শারীরিকভাবে ওরা আগের ম্যাচের প্রতিপক্ষের মতো ছিল না। তবে আরেকটু কৌশলি ছিল। আমাদের জন্য দারুণ অনুশীলন ম্যাচ। তবে আমরা কিছুটা হতাশ যে গোল করতে পারিনি। ৯০ মিনিটে আমরা যেভাবে খেলেছি তাতে আমি খুশি।’

বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ৪ ডিসেম্বর। ‘ই’ গ্রুপে ফিরতি পর্বের ম্যাচ এটি। গত বছর ঘরের মাঠে প্রথম পর্বের ম্যাচে ০-২ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে