,

জাপানে এক মাসে করোনার চেয়ে আত্মহত্যায় বেশি মৃত্যু!

news-image

অনলাইন ডেস্ক : নভেল করোনাভাইরাসের দিনগুলোতে জাপানে মানসিক স্বাস্থ্য ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। বছরব্যাপী চলা নভেল করোনাভাইরাসে যত মানুষ দেশটিতে মারা গেছেন, তার চেয়ে বেশি মানুষ গত এক মাসে আত্মঘাতী হয়েছেন।

জাপানের ন্যাশনাল পুলিশ এজেন্সিকে উদ্ধৃত করে সিএনএন এবং ফক্স নিউজ জানিয়েছে, শুধুমাত্র অক্টোবরে ২ হাজার ১৫৩ জন আত্মহত্যা করেছেন। আর চলতি বছরে নিজেকে শেষ করে দেয়া মোট মানুষের সংখ্যা ১৭ হাজারের বেশি!

এই তুলনায় নভেল করোনাভাইরাসে ‘অনেক কম’ মানুষ মারা গেছেন। চীন থেকে ছড়িয়ে পড়া রোগে দেশটিতে এখন পর্যন্ত ২ হাজার মানুষের প্রাণ গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ লকডাউনে পরিবার থেকে দূরে থাকতে থাকতে অনেকেই হতাশায় ডুবে যাচ্ছেন। এর ভেতর যোগ হচ্ছে অর্থনৈতিক চিন্তা। গ্রাস করছে বেকারত্ব।

‘আমাদের গুরুত্বের সঙ্গে বাস্তবতার মুখোমুখি হওয়া প্রয়োজন,’ মন্তব্য করে জাপান সরকারের প্রধান মুখপাত্র ক্যাটসুনোবু কাটো গত সপ্তাহে বলেন, ‘আত্মহত্যা থেকে মানুষকে বিরত রাখতে আমরা হটলাইন চালু করছি। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।’

জাপানে ঐতিহাসিকভাবে আত্মহত্যার প্রবণতা অন্য দেশের চেয়ে বেশি। করোনার আগের কয়েক বছরে সেটি কিছুটা কমেছিল।

আত্মহত্যা প্রতিরোধের জন্য জাপান সরকারের বিশেষ তহবিল আছে। সেটি এখন ১০ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২৪ মিলিয়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য