,

আলভেসের কাছে হারল রিয়াল মাদ্রিদ

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়ালের। শেষ তিন ম্যাচে দুটিতেই হারেছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা, বাকিটিতে ড্র। শনিবার রাতে লা লিগায় আলভেসের বিপক্ষে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের দল।

গতকাল ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে রিয়াল। স্বাগতিকদের ডি-বক্সে ডিফেন্ডার নাচো ফার্নান্দেসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সুযোগে আলভেসকে এগিয়ে নেন পেরেস। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে আরেকবার এগিয়ে যায় আলভেস। ৪৯ মিনিটে রিয়াল গোলরক্ষককে বোকা বানিয়ে নিচু শটে স্কোরলাইন ২-০ করেন হোসেলু।

ব্যবধান কমতে মরিয়া রিয়াল অনেক চেষ্টার পর শেষের দিকে জালের দেখা পায়। কিন্তু হার এড়াতে পারেনি। অনেক সুযোগ নষ্ট করার পর শেষ মুহূর্তে ৮৬ মিনিটে একটি গোল শোধ করেন কাসেমিরো।

লিগে ১০ ম্যাচ খেলে পাঁচ জয় ও দুই ড্রতে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা আলভেসের পয়েন্ট ১৩, তাদের অবস্থান নবম। সবচেয়ে বেশি ২৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে রিয়াল সোসিয়েদাদ। আর ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে বার্সেলোনা।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে