,

নিজস্ব অর্থায়নেই দ্রুতগতির বুলেট ট্রেন চালু করলো ভারত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আহমেদাবাদ থেকে মুম্বাই পর্যন্ত দ্রুতগতির বুলেট ট্রেন চালু করতে যাচ্ছে ভারত। নতুন এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় ২৫ হাজার কোটি রুপি। প্রকল্প ব্যয়ের পরো অর্থ জোগান দেবে ভারত সরকার।

গত বৃহস্পতিবার বুলেট ট্রেন প্রকল্পের বিষয়ে ভারতের ন্যাশনাল হাই স্পিড রেল করপোরেশন (এনএইচএসআরসিএল) এবং দেশটির অন্যতম অবকাঠামো নির্মাতা লারসেন অ্যান্ড টুবরো (এলঅ্যান্ডটি)-এর মধ্যে আনুষ্ঠানিক চুক্তি সই হয়েছে।

দেশটিতে এটাই হতে চলেছে সরকারি অর্থে বাস্তবায়িত সবচেয়ে বড় প্রকল্প। বুলেট ট্রেন প্রকল্পে গুজরাট অংশের ৩২৫ কিলোমিটার রেললাইনের কাজ পেয়েছে এলঅ্যান্ডটি।

এলঅ্যান্ডটি জানিয়েছে, ইতোমধ্যেই তারা কাজ শুরু করার প্রস্তুতিও নিয়ে ফেলেছে। বুলেট ট্রেন প্রকল্প নিয়ে মহারাষ্ট্রের সঙ্গে জমি নিয়ে একটা টানাপড়েন চলছে কেন্দ্রের। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের এই প্রকল্পের কাজ থমকে গিয়েছে।

মহারাষ্ট্রের অংশ টুকু বাদ দিয়ে গুজরাটে কাজ শুরু করার জন্য প্রধানমন্ত্রী রেলকে সবুজ সঙ্কেত দিয়েছেন। এই গোটা প্রকল্পের মধ্যে ৩২৫ কিলোমিটার পথ পড়ছে গুজরাটের অংশে। সেখানেই এলঅ্যান্ডটি-কে কাজ শুরু করার অনুমতি দিয়েছে এনএইচএসআরসিএল।

এ প্রসঙ্গে ভারতে জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি জানান, এটা একটা বিশাল বড় মাপের প্রকল্প। এই প্রকল্প শুধু ভারতে জাপানের প্রযুক্তি ব্যবহারেই উৎসাহ দেবে না, সেই সঙ্গে মফস্বলের উন্নয়নের ক্ষেত্রেও অনেক সহযোগিতা করবে।

রেল বোর্ডের সিইও এবং চেয়ারম্যান ভি কে যাদব বলেন, বুলেট ট্রেনের প্রথম প্রকল্প শেষ হওয়ার পর সরকার এ রকম আরও সাতটি রুটে ট্রেন করিডর তৈরি করার চিন্তাভাবনা করছে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য