,

অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও বেতন পাবেন

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের অন্য সব সরকারি চাকরিজীবীর মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও তাদের বেতন অনলাইনে পাবেন। এজন্য নির্দেশনা দিয়েছে সরকার। আইবাস প্লাস প্লাস (iBAS ++) এর অধীন শিক্ষকদের এই বেতন-ভাতাদি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে দেওয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্প্রতি এক চিঠিতে হিসাব মহানিয়ন্ত্রককে নির্দেশ দেয় অর্থ মন্ত্রণালয়।

চিঠিতে বলা হয়েছে, ‌‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার জন্য গেজেটেড কর্মকর্তাদের মতো নন-গেজেটে সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা অনলাইনে দাখিল ও ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সব মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠানের সচিবালয় ও অধিদফতর/পরিদফতরের প্রধান কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারীসহ মাঠপর্যায়ের অনেক কর্মকর্তা/কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতাদি পাচ্ছেন।’

‘এরই ধারাবাহিকতায় আগামী ৩১ জানুয়ারি থেকে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতাদি অনলাইনে দাখিল এবং নিজ নিজ ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে পরিশোধের লক্ষ্যে কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। ’

চিঠিতে আরও বলা হয়, ‘আগামী ৩১ জানুয়ারি থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন-ভাতা অনলাইনে দাখিল এবং ইএফটির মাধ্যমে অর্থ পরিশোধের লক্ষ্যে গৃহীত কর্মপরিকল্পনা বাস্থবায়নে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ ও সার্বিক সহযোগিতা করার জন্য মাঠপর্যায়ের হিসাবরক্ষণ অফিসগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ সূত্র : বাংলাদেশ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য