,

কালিয়াকৈরায় ৯ কোটি টাকার সাপের বিষ জব্দ, গ্রেপ্তার ২

news-image

অনলাইন ডেস্ক : প্রায় ৯ কোটি টাকা মূল্যের সাপের বিষ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। একই সঙ্গে বিষ বিক্রি ও পাচারে জড়িত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈরা এলাকায় অভিযান চালিয়ে সাপের বিষসহ তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- বিষ পাচারচক্রের মূলহোতা মামুন তালুকদার (৫১) ও তার সহযোগী মো. মামুন (৩৩)। তারা সাপের বিষ পাচারে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করেন।

বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়- দু’টি বড় লকার ও ছয়টি কাচের কৌটায় সাপের বিষ সংরক্ষিত ছিল। এসব কৌটায় মেইড ইন ফ্রান্স লেখা। বাংলাদেশে সাপের বিষ বেচাকেনা বৈধতা নেই। পাচারের জন্য বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে পাচারকারীচক্র।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ মো. রেজাউল হায়দার বলেন, গত ১৭ সেপ্টেম্বর গাজীপুর থেকে সাপের বিষ বিক্রি ও পাচারকারী চক্রের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে আরও কয়েককটি চক্র সম্পর্কে তথ্য পাওয়া যায়। এর পরই বুধবার রাতে একটি চক্রের মূলহোতা মামুন তালুকদার ও তার সহযাগী মামুনকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে সাপের বিষ পাচার হয়। কোনো দেশ থেকে এই বিষ বাংলাদেশে এসেছে। গ্রেপ্তার হওয়া চক্রের মাধ্যমে এই বিষ পরবর্তীতে কোনো দেশে পাচারের জন্য সংরক্ষণ করা হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য