,

প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

news-image

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলামকে (৩৪) দিনদুপরে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন তার সহযোগী রানা (৩৩)।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার শিলমুড়ি উত্তর ইউনিয়নের জীবনপুর গ্রামের হাসেম মার্কেটের ছানাউল্লাহর চা দোকানে এ ঘটনা ঘটে।

নিহত জহিরুল ইসলাম উপজেলার জিনসার গ্রামের আবদুল মালেকের ছেলে এবং আহত রানা একই গ্রামের সাহেব আলীর ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, জীবনপুর গ্রামের বাসিন্দা মো. আবাদের সঙ্গে একই গ্রামের ব্যবসায়ী শিব্বির আহাম্মদের দীর্ঘদিন যাবত পারিবারিক বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধটি নিষ্পত্তির জন্য জহিরুল ইসলাম চেষ্টা চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জীবনপুর গ্রামের হাসেম মার্কেটে ছানাউল্লাহর চা দোকানে জহিরুল ইসলাম তার সঙ্গীদের নিয়ে চা পান করার সময় এ বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্তরা এসে দা দিয়ে জহিরুল ইসলামের মাথায় ও শরীরে এলোপাতাড়ি কোপাতে থাকে। এসময় তার সহযোগী রানাও আহত হয়।

স্থানীয়রা জহিরুল ইসলাম ও রানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জহিরুলকে মৃত ঘোষণা করেন। রানা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতের ভাই মো. জোবায়ের হোসেন জানান, আবাদ এবং শিবির আহাম্মদের পারিবারিক বিরোধের ঘটনার জের ধরে আমার ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন, জহিরুল ইসলামের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য