,

লালমনিরহাটে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকসহ পাঁচ যাত্রী আহত হয়েছেন। অটোরিকশাচালক নিহত নারীর স্বামী। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বুড়িমারী মহাসড়কের চৌধুরী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলা ভোটমারি ইউনিয়নের শৌলমারী গ্রামের বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম (৩২) ও তার ছেলে সাজেদুল ইসলাম (৩)।

পুলিশ জানায়, স্ত্রী-সন্তানসহ কয়েকজন যাত্রী নিয়ে বাড়ি থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন অটোরিকশা চালক বদিউজ্জামান। চৌধুরী মোড়ে এলাকায় পৌঁছালে একটি যাত্রীবাহী বাস অটোরিকশাটি পেছন থেকে ধাক্কা দেয়। এতে বদিউজ্জামানের স্ত্রী মঞ্জিলা বেগম নিহত হন। আহত হন অটোরিকশায় থাকা আরও ছয়জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর বদিউজ্জামানের ছেলে সাজেদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে বাসটি আটক করা সম্ভব হয়নি।’

এ জাতীয় আরও খবর

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি: মির্জা ফখরুলের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন

সুস্থ থাকুক আপনার হার্ট

স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

পাঁচ পেসারই ম্যাচ খেলার জন্য প্রস্তুত, সঙ্গে দুই স্পিনার

আটা-তেল-চিনির দাম ঊর্ধ্বমুখী

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন

বিষাক্ত গ্যাসে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে প্রাণ গেল আরও এক শ্রমিকের

‘আমরা খুব ভালো বন্ধু’

অল্প সময়ের ব্যবধানে মত বদলাল অস্ট্রেলিয়া, একাদশ ঘোষণায় চমক

সিলেটে ট্রিপল মার্ডার: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন বাবুল মিয়া

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা