,

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালসহ ৭ দফা দাবি

news-image

নিউজ ডেস্ক : সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালসহ সাত দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এসময় সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার সভাপতিত্বে ও মহাসচিব মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা মো. মাসুদ, আবিদ হাসান, মাসুম বিল্লাহ, রজত কান্তি, বিউটি আক্তার ও সুকান্ত ভট্টাচার্য প্রমুখ।

দাবিগুলো হলো— মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় সরকারি চাকরির সব পদে কোটা পদ্ধতি পুনর্বহাল করতে হবে। সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাস করে মর্যাদা নির্ধারণ করতে হবে। মুজিবকোটের পবিত্রতা রক্ষায় সিনেমা ও নাটকে মুজিবকোট পরা বন্ধে আইন পাস করতে হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পরিত্যক্ত সম্পত্তি দখলমুক্ত করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। সব জায়গায় মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা দিতে হবে। এছাড়া মুক্তিযোদ্ধার সন্তান মেজর সিনহা ও এএসপি আনিসুল করুম শিপনসহ পরিকল্পিত সব খুনের বিচার করতে হবে।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, ‘রাজাকার আলবদর ও আলশামসের বংশধররা এখনো সক্রিয়। তারাই কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে। এ রাজাকারদের সন্তানদের এদেশে থাকার অধিকার নেই। তাদের পাকিস্তানে পাঠিয়ে দিতে হবে।’

তিনি মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাত দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি জোর দাবি জানান।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য