,

শেষ ওভারের বোলিংয়ের রহস্য বললেন মেহেদি

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমে ব্যাট হাতে দলকে টেনেছেন। পরে বোলিংয়ে। শেষ ওভারে যখন জয়ের জন্য ৯ রান দরকার বেক্সিংমো ঢাকার, তখন বল হাতে নিয়ে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ২ রানের জয় উপহার দিয়েছেন মেহেদি হাসান।

ম্যাচ শেষে মেহেদি বলেছেন তার অমন বোলিংয়ের রহস্য, ‘প্রথমত, আমার অনেক বিশ্বাস ছিল। দ্বিতীয়ত, অধিনায়কের অনেক বিশ্বাস ছিল। সে আস্থা রেখে আমাকে বোলিং দিয়েছে। দলের অন্যরাও সবাই আমাকে বিশ্বাস করছিল। বিশ্বাসের জন্যই আমি যেটা করতে চেয়েছিলাম, সেটা হয়ে গেছে। ডেলিভারিগুলো পারফেক্ট ইয়র্কার হয়েছে। সফল হতে পেরেছি।’

অফ স্পিনার মেহেদি যেভাবে চাচ্ছিলেন সেভাবেই হচ্ছিল সবকিছু। শেষ ২ ওভারে ৩০ রান প্রয়োজন ছিল ঢাকার। ১৯তম ওভারে মুক্তার আলি হাঁকান ৩ ছক্কা। ফরহাদ রেজার করা ওভার থেকে আসে মোট ২১ রান।

শেষ ওভারে ৯ রান প্রয়োজন পড়ে ঢাকার। রাজশাহীর পক্ষে বল হাতে নেন মেহেদি। প্রথম ৩ বলই ডট দেন মেহেদি। তাতে চাপে পড়ে যায় ঢাকা। চতুর্থ বলটায় মুক্তার আলি বাউন্ডারি হাঁকান। পরের বলে নাটকীয়তা। টিভি আম্পায়ারের সহায়তায় নো বলের সিদ্ধান্ত জানান আম্পায়ার। তবে ফ্রি হিট বলে কোনো রান নিতে পারেননি মুক্তার। শেষ বলে নিতে পারেন মাত্র ১ রান। তাতে জয়ের উৎসবে মাতে রাজশাহী।

এর আগে ব্যাট হাতে ৩২ বলে ৩ চার ৪ ছক্কায় খেলেন ৫০ রানের ইনিংস। ম্যাচসেরাও তাই মেহেদি। যে অনুভূতি বললেন এভাবে, ‘সবসময়ই ম্যান অব দ্য ম্যাচ হলে অসাধারণ লাগে। আমার ক্ষেত্রেও একই। ব্যাটিং-বোলিং দুটিতেই দলে অবদান রাখতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে