,

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

news-image

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে এক জন।

বুধবার ভোর রাতে উপজেলার মুরগীবের গ্রামে হারুণ খলিফার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত দুই জনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে হলো উপজেলার কুলিয়ারচরের বাসিন্দা সোহেল (৪০)। আহত ব্যক্তি একই এলাকার মানিক। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত ৩টার দিকে ১০/১৫ জনের একদল ডাকাত শিবপুরের যোশরের সৃষ্টিঘর এলাকার মুরগীবের গ্রামের বোরহান,গোলজার ও কাঞ্জনদের বাড়িতে হানা দেয়। এ সময় তাদের ঘরের দরজা ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয়া হয়। পরে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হয়। খবর পেয়ে গ্রামবাসী ডাকাতদের ঘেরাও করার চেষ্টা করে। এ সময় ডাকাতরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করে গণপিটুনি দেয় গ্রামবাসী। খবর পয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে এবং আহত অবস্থায় মানিক নামে আরও একজনকে উদ্ধার করে।

শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল কালাম বলেন, নিহত সোহেল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে দুটি হত্যা, নারী নির্যাতন ও ডাকাতিসহ পাঁচটি মামলার সন্ধান পাওয়া গেছে।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি