,

আইডি হারালেন চিত্রনায়ক শাকিব খান

news-image

বিনোদন প্রতিবেদক : ঢালিউডের সুপার স্টার শাকিব খান। দুই বাংলায় নিজের অভিনয় দিয়ে করেছেন ভক্তদের মন জয় করেছেন এই অভিনেতা। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছিলেন যে, এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমেগুলোতে তিনি সরব থাকবেন। সেই কথা রাখতেই ২১ নভেম্বর শাকিব ইনস্টাগ্রামে যুক্ত হয়েছিলেন। জানিয়েছিলেন টুইটারে যুক্ত হওয়ার প্রক্রিয়াও চলছে। কিন্তু শুরুতেই হোঁচট খেলেন এই অভিনেতা।

ছবি ও ভিডিও শেয়ারিংয়ের সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা ইনস্টাগ্রামে যুক্ত হওয়ার মাত্র তিন দিনে তার অ্যাকাউন্ট সরিয়ে নিয়েছে ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান ইনস্টাগ্রাম।

চিত্রনায়ক শাকিব খানের একটি ঘনিষ্ঠ সূত্র গণমাধ্যমের কাছে দাবি করেছে, শাকিব খানের নামে আগে থেকেই প্রচুর ভুয়া অ্যাকাউন্ট ছিল ইনস্টাগ্রামে। অফিশিয়ালি যুক্ত হওয়ার পর তারা শাকিবের অ্যাকাউন্টকে ফেক (ভুয়া) দাবি করে রিপোর্ট করেছে। ফলে এখন ইনস্টাগ্রামে শাকিবের অফিশিয়াল অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না। এরই মধ্যে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইনস্টাগ্রামের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। খুব দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।

গত ২১ নভেম্বর মধ্যরাতে ফেসবুক স্ট্যাটাসে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোলার খবর জানিয়েছিলেন শাকিব খান। সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমার ‘চিল করব চিল’ শিরোনামে পার্টি সংয়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শাকিব লিখেছিলেন, ‘প্রথম ইনস্টাগ্রাম পোস্ট, যাত্রা শুরু।’

চিত্রনায়ক সম্প্রতি ‘নবাব এলএলবি’ সিনেমার ডাবিং শেষ করেছেন। সিনেমাটির বাকি কিছু অংশের শুটিংয়ে অংশ নিতে চলতি মাসে মালদ্বীপ যাওয়ার কথা রয়েছে তার।

সেলিব্রেটি প্রোডাকশনের ব্যানারে সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এ ছাড়া অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, এল আর খান সীমান্ত, রাশেদ অপু, আনোয়ারসহ অনেকেই। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা আছে সিনেমাটির।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য