,

ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে ফরিদুল হকের শপথ গ্রহণ

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে প্রতিমন্ত্রীর শপথ পড়ান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এরপর ফরিদুল হক পৃথকভাবে গোপনীয়তার শপথও নেন।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ছাড়াও উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তা ছিলেন অনুষ্ঠানে। করোনা পরিস্থিতিতে সংক্ষিপ্ত করা হয় শপথ গ্রহণের অনুষ্ঠান।

গত ১৩ জুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর থেকে ধর্ম মন্ত্রণালয়ে মন্ত্রীর পদ শূন্য ছিল।

ফরিদুল হক খান দুলাল আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-২ আসন থেকে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্য। তিনি ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।

১৯৫৬ সালের ২ জানুয়ারি জামালপুরের ইসলামপুর উপজেলার উত্তর সিরাজাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন ফরিদুল হক খান।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য