,

বরিশালের মাঝারি স্কোর

news-image

স্পোর্টস ডেস্ক : বঙ্গবন্ধু টি-টোয়েন্টি ফেভারিট মানা হচ্ছে জেমকন খুলনাকে। মঙ্গলবার আসরের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নেমেছে দলটি। টস জিতে শুরুতে বোলিং করে জয়ের লক্ষ্যটা নাগালেই রেখেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তামিম ইকবালের নেতৃত্বাধীন বরিশাল ১৫৩ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি তাদের।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে টস হেরে আগে ব্যাট করা বরিশাল ৯ উইকেটে ১৫২ রান তুলে। তিন নম্বরে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমন সর্বোচ্চ ৪২ বলে ৫১ রান করেন। ৩ চার ও ৪ ছক্কায় নিজের ইনিংস সাজান এই বাঁহাতি।

ইনিংসের প্রথম বলেই মেহেদী হাসান মিরাজকে (০) ফিরিয়ে দিয়েছিলেন শফিউল ইসলাম। এরপর ইমন জুটি বাঁধেন আরেক ওপেনার তামিম ইকবালের সঙ্গে। ইমন স্বভাবসুলভ ব্যাটিং শুরু করেন উইকেটে এসেই। তবে অন্য প্রান্তে তামিম খোলস ছেড়ে বেরিয়ে আসার আগেই বিদায় নেন। ১৫ বলে ৩ চারে করেন ১৫ রান। আফিফ হোসেনকে ২ রানের বেশি করতে দেননি দীর্ঘদিন পর ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান।

তৌহিদ হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাটে ভরসা খোঁজার চেষ্টা করছিল বরিশাল। তবে খুলনার বোলাররা তা হতে দেয়নি। ১৮তম ওভারে অঙ্কনকে (২১) তুলে নেন হাসান মাহমুদ। ১৯তম ওভারে তিন উইকেট তুলে নেন শহিদুল ইসলাম। ফেরান আমিনুল ইসলাম (৫), তৌহিদ হৃদয় (২৭) ও সুমন খানকে (০)।

শেষে তাসকিন আহমেদের অপরাজিত ১২ রানে দেড়শ পেরোয় বরিশাল। তাসনিক ৫ বলে ১ চার ও ছক্কা খেলেন ছোট্ট ঝোড়ো ইনিংসটি।

খুলনার পক্ষে ৪ উইকেট নিয়েছেন শহিদুল ইসলাম। ২টি করে উইকেট নিয়েছেন শফিউল ইসলাম ও হাসান মাহমুদ।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে