,

মোহাম্মদ আশরাফুল আবারও ব্যর্থ

news-image

স্পোর্টস ডেস্ক : আবারও ব্যর্থ মোহাম্মদ আশরাফুল। করোনার কারণে দীর্ঘ নয় মাস পর পেশাদার ক্রিকেট খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে আশানুরূপ খেলতে পারেননি আশরাফুল।

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩১ রানে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত (১৭)। এরপর ১৭ রানের ব্যবধানে ফেরেন তিনে ব্যাটিংয়ে নামা রনি তালুকাদার (৬)।

৪৮ রানে দুই উইকেট পতনের পর ওপেনার আনিসুল ইসলাম ইমনের সঙ্গে জুটি গড়তে পারেননি চারে ব্যাটিংয়ে নামা আশরাফুল। নয় মাস পর খেলতে নেমে ৯ বলে মাত্র ৫ রানে ফেরেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ব্যাটসম্যান।

তবে শেষ দিকে মেহেদী হাসানের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৯ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। দলের হয়ে ৩২ বলে চারটি ছক্কা ও তিন চারের সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন মেহেদী হাসান। এছাড়া ৩৯ রান করেন নুরুল হাসান সোহান। ৩৫ রান করেন ইমন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে