,

ভয়াবহ রূপ নিয়েছে করোনা, সংক্রমিত বিশ্বের সবচেয়ে বড় গ্লাভস কোম্পানির ২৫০০ কর্মী

news-image

অনলাইন ডেস্ক : দ্বিতীয় ঢেউয়ে বিশ্বব্যাপী আরও ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় গ্লাভস সরবরাহকারী প্রতিষ্ঠান মালেশিয়ার ‘লেটেক্সে’র প্রায় আড়াই হাজার কর্মীও এখন করোনায় আক্রান্ত।

মালয়েশিয়ার কোম্পানিটি বিশ্বের সবচেয়ে বেশি গ্লাভস প্রস্তুত করে থাকে। এখন করোনা সংক্রমণ তাদের কারখানায় ঢুকে যাওয়ায় ব্যাহত হচ্ছে গ্লাভস উৎপাদনে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, সংক্রমণ রোধে ২৮টি কারাখানা, যা কোম্পানিটির অর্ধেকেরও বেশি বন্ধ করে দিচ্ছে লেটেক্স।
করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর (পিপিই) চাহিদা মিটিয়ে এ বছর রেকর্ড লাভ করে মালয়েশীয় কোম্পানিটি।

তবে কারখানা বন্ধের ঘোষণায় মঙ্গলবার লেটেক্সের শেয়ার ৭.৫ শতাংশ পড়ে গেছে।

মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শীর্ষ গ্লাভস কোম্পানিটির কারখানা এবং এর কর্মীদের ডরমিটরির এলাকায় করোনা সংক্রমণ বেড়ে গেছে।

লেটেক্সের ৫ হাজার ৮০০ কর্মীকে করোনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ হাজার ৪৫৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয় বলে মন্ত্রণালয় জানায়।

আক্রান্ত কর্মীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

মালয়েশিয়ায় গ্লাভস কোম্পানিটি ৪১ কারখানা চালু করে, যার কর্মীরা অধিকাংশই নেপালের নাগরিক। ডরমিটরিতে গাদাগাদি করে তাদের থাকতে হয়।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের