,

‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’ : সানা

news-image

অনলাইন ডেস্ক : ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানানোর দেড় মাস পর গুজরাটের এক মুফতি আলেম আনাস সায়েদকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানা খান। তবে এই বিয়ের পর থেকেই সানাকে নিয়ে নানান প্রশ্ন ভর করে ভক্তদের মনে। পারিবারিক চাপেই কী মুফতি আনাস সায়েদকে বিয়ে করেছেন সানা। নাকি অন্য কোনো বিষয় রয়েছে।

সম্প্রতি তাদের বিয়ের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। এরপর এই অভিনেত্রী মুখ খুলেছেন; বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টির জন্যই একে অপরকে বিয়ে করেছি’। তিনি ইনস্টাগ্রামে স্বামী আনাসের সঙ্গে প্রথম ছবি আপলোড দিয়ে ক্যাপশনে লিখেন, ‘আল্লাহর জন্য আমরা ভালোবেসেছি, আল্লাহর জন্য আমরা বিয়ে করেছি, আল্লাহ এই দুনিয়ায় আমাদের একসঙ্গে রাখুন এবং জান্নাতেও আমাদের পুনর্মিলন করুন।’

এর আগে, গত ৮ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বার্তায় সানা খান বলিউড ছাড়ার ঘোষণা দিয়েছিলেন এবং জানিয়েছিলেন ইসলামের পথে চলতে চান তিনি। সানা ওই সময় লেখেন, ‘আজ ঘোষণা করছি– আজ থেকে বিনোদন জগত থেকে চিরকালের মতো বিদায় নিলাম। আজ থেকে মানবিকতার জন্য কাজ করব এবং আল্লাহর নির্দেশ মেনে চলব। প্রত্যেক ভাইবোনকে আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করতে বলছি, যাতে আমায় এই কাজে তিনি অনুমতি দেন এবং গ্রহণ করেন। আমার সব ভাইবোনকে অনুরোধ করব, তারা যেন আমার সঙ্গে বিনোদন জগত নিয়ে আর কোনো আলোচনা না করেন। ধন্যবাদ।’

উল্লেখ্য, মডেলিং দিয়ে কর্মজীবন শুরু করেন সানা। হিন্দি, মালয়ালাম, তামিল, কন্নড় ও তেলেগু ভাষার সিনেমায় দেখা গেছে তাকে। প্রায় ১৪টি চলচ্চিত্রে, ৫০টির মত বিজ্ঞাপনে ও বিভিন্ন টিভিশোতে কাজ করেছেন এই অভিনেত্রী। তবে তিনি দর্শকের কাছে সব থেকে বেশি আলোচিত বিগ বস সিজন ৬ এবং বলিউড সুপারস্টার সালমান খানের ‘জয় হো’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম