,

‘চীনের সঙ্গে যুদ্ধ শুরু করতে পারেন জো বাইডেন’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনের বিরুদ্ধে যুদ্ধ বাধাতে পারেন বলে মনে করেন শেনঝেন ভিত্তিক থিংকট্যাংক অ্যাডভান্সড ইন্সটিটিউট অব গ্লোবাল অ্যান্ড কনটেম্পোরারি চায়না স্টাডিজের ডিন ঝেং ইয়োংনিয়ান।

বাইডেনের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক স্বয়ংক্রিয়ভাবে ঠিক হতে থাকবে- বেইজিংকে এমন আশা বাদ দিতে হবে বলেও মনে করেন তিনি। তার পরামর্শ, ওয়াশিংটনের কঠোর অবস্থানের বিষয়ে বেইজিংকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

সম্প্রতি গুয়াংজুতে আন্ডারস্টান্ডিং চায়না কনফারেন্সের এক পার্শ্ববৈঠকে দেয়া এক সাক্ষাৎকারে ঝেং ইয়োংনিয়ান বলেন, ‘সুসম্পর্কের পুরনো দিন গত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের পরিস্থিতি কয়েক বছর ধরেই চলছে আর এই অবস্থা রাতারাতি বদলে যাবে না।’

আগস্ট মাসে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উপস্থিতিতে চীনের দীর্ঘমেয়াদি কৌশল সংক্রান্ত এক সিম্পোজিয়ামে বক্তব্য রাখা ঝেং ইয়োংনিয়ান বলেন, চীনের সঙ্গে সমন্বয় করা নিয়ে যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে কোনো দ্বিদলীয় ঐকমত্য নেই।

হোয়াইট হাউসে প্রবেশের পর চীন নিয়ে মার্কিন জনগণের মধ্যে তৈরি হওয়া বিরক্তির সুযোগ নিতে পারেন জো বাইডেন।

ঝেং বলেন, ‘মার্কিন সমাজ বিভক্ত হয়ে পড়েছে। বাইডেন এ নিয়ে কিছু করতে পারবেন বলে আমার বিশ্বাস হয় না।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য