,

তালাবদ্ধ ঘরে স্ত্রীর লাশ, স্বামী পলাতক

news-image

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীতে তালাবদ্ধ ঘর থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর উত্তর কাজীটুলা এলাকা থেকে লাশটি পুলিশ উদ্ধার করে। নিহত সৈয়দা তামান্না বেগম (১৯)-এর স্বামী আল মামুন (২৮) পলাতক রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, সিলেট নগরীর উত্তর কাজীটুলা এলাকার ৪/১ নং বাসা থেকে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ তামান্নার লাশ উদ্ধার করে। এর আগে তামান্নার ঘরের দরজা তালাবদ্ধ দেখে বাড়িওয়ালা ও প্রতিবেশীদের সন্দেহ তৈরি হলে তারা পুলিশকে খবর দেন। দুপুর দেড়টার দিকে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে। তবে তামান্নার স্বামী পলাতক।

তিনি আরও জানান, তামান্নার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তামান্নার বাবার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বলদি এলাকায় এবং স্বামী আল মামুনের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ থানায়।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য