,

দরিদ্র দেশগুলোতে ইউনিসেফ ২০০ কোটি করোনা টিকা বিতরণ করবে

news-image

নিউজ ডেস্ক : রিয়াদে জি-২০ সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতি অনুসারে দরিদ্র দেশগুলোতে প্রায় ২০০ কোটি ডোজ করোনা টিকা বিতরণ করবে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সোমবার বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সৌদি ভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া এ তথ্য জানিয়েছে।

টিকা বহনের জন্যে এয়ারলাইন্স ও মালামাল বহনকারী সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে ইউনিসেফ।

দরিদ্র দেশগুলোর তালিকায় রয়েছে বুরুন্ডি, আফগানিস্তান ও ইয়েমেনসহ অন্যান্য দেশ।

সংস্থাটি জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনা টিকা বণ্টন পরিকল্পনা কোভ্যাক্স-এর সঙ্গে যুক্ত আছে তারা। যার মাধ্যমে ভ্যাকসিন ও সিরিঞ্জ বিতরণ করা হবে।

ইউনিসেফের সরবরাহ বিভাগের পরিচালক ইতলেভা কাদিলি পুরো বিষয়টিকে ‘ঐতিহাসিক’ ও ‘বিশাল কর্মযজ্ঞ’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘এর জন্যে যথেষ্ট পরিবহন সক্ষমতা নিশ্চিত করতে অনেক কাজ করতে হবে।’

প্রসঙ্গত, ‘কোভ্যাক্স’ হচ্ছে ডব্লিউিএইচও, জিএভিআই ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের একটি যৌথ কর্মসূচি।

এর লক্ষ্য হলো কোনো দেশ যেন করোনা টিকা মজুদ করে না রাখে এবং প্রতিটি দেশের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোকে যেন প্রথম করোনার টিকা দেওয়া যায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য