,

আফগান সীমান্তে অভিযানে পাকিস্তানের এক সেনাসহ নিহত ৫

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় আফগান সীমান্তে রোববার সেনা অভিযানে চার বিচ্ছিন্নতাবাদীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন।

এ সময় সন্ত্রাসীদের হামলায় পাকিস্তানের এক সেনা সদস্যও নিহত হন। খবর আলজাজিরার।

অভিযানে পাকিস্তানি সেনাবাহিনীর আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন বলে দেশটির সশস্ত্র বাহিনী সূত্রে জানানো হয়েছে।

২০১৭ সাল থেকেই উত্তর ওজিরিস্তানে শক্ত ঘাঁটি গেড়ে বসে আফগান বিচ্ছিন্নতাবাদী ও স্থানীয় সন্ত্রাসী গ্রুপ।

দুর্গম এ এলাকাটিতে প্রায়ই অভিযান চালাতে গিয়ে হিমশিম খাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। অঞ্চলটি পাকিস্তানি তালেবানরা নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে যাচ্ছে বহুদিন ধরে।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য