,

সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে পাকিস্তানে নতুন নিয়ম, প্রযুক্তি কম্পানিগুলোর উদ্বেগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকার সে দেশে সোশ্যাল মিডিয়া পরিচালিত হওয়ার ব্যাপারে নতুন বিধি-নিষেধ আরোপ করার একদিন পর প্রযুক্তি কম্পানিগুলো ঘোষণা করেছে- আরোপিত এসব বিধি-নিষেধ তাদের সেখানে কাজ চালিয়ে যাওয়া কঠিন করে দেবে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে টার্গেট করে নতুন আইন করার ক্ষেত্র এবং সরকারের অস্বচ্ছ প্রক্রিয়ায় এসব নিয়ম বানানোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে এশিয়া ইন্টারনেট কোয়ালিশন (এআইসি)।

ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অবৈধ অনলাইন আধেয় অপসারণ ও অবরুদ্ধকরণ (পদ্ধতি, পর্যবেক্ষণ ও সুরক্ষা) বিধিমালা ২০২০’ শিরোনামে ইলেকট্রনিক্স ক্রাইমস অ্যাক্ট ২০১৬ (পিইসিএ) বিধিমালার আওতায় এটি তৈরি করা হয়েছে।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো সতর্ক করে দিয়ে বলেছে, নতুন বিধিমালার ফলে পাকিস্তানে প্রযুক্তি ব্যবহারকারী এবং ব্যবসায়ীদের সেবা দেওয়াটা এআইসি সদস্যদের জন্য কঠিন হয়ে যাবে।

নতুন নিয়মে বলা হয়েছে, যে কোনো তথ্য, আধেয় পাকিস্তান সরকারের বাতলে দেওয়া তদন্ত সংস্থাকে দিতে বাধ্য থাকবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। তার মধ্যে থাকতে পারে ব্যবহারকারীর তথ্য, ট্রাফিক তথ্য, আধেয় তথ্য এবং অন্যান্য যে কোনো ধরনের তথ্য-উপাত্ত।

এআইসি এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের নীতিমালার ফলে পাকিস্তানের জনগণের মুক্তভাবে ইন্টারনেটে যুক্ত হওয়ার পথ ক্ষতিগ্রস্থ হবে।

এআইসি বলছে, পাকিস্তান যদি প্রযুক্তির বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হতে চায় এবং ডিজিটাল রূপান্তরের লক্ষ্যটি উপলব্ধি করতে চায়; তবে তাদের উচিত এমন ব্যবহারিক ও সুস্পষ্ট নিয়মের ওপর শৈল্পিকভাবে কাজ করা, যা ইন্টারনেটের সুবিধাগুলো রক্ষা করে এবং জনগণকে ক্ষতি থেকে রক্ষা করে নিরাপদ রাখে।

সূত্র : জি ফাইভ

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি