,

ব্রাহ্মণবাড়িয়ায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বাসুদেব দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রুহুল আমিন(৬০) নামের পথচারী নিহত হয়েছে।শনিবার রাতে আখাউড়া-বাইপাস সংলগ্ন কোড্ডা ব্রীজের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি উপজেলার কোড্ডা পশ্চিম পাড়ার মৃত আশকর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি ব্রীজের উপর দিয়ে হেঁটে বাড়িতে আসছিল। হঠাৎ করে পিছনের দিকে এসে মোটরসাইকেলটি দ্রুত গতিতে ধাক্কা দেয়। পরে রুহুল আমিনকে স্থানীয়রা এসে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুর রহিম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। মোটরসাইকেল রেখে ঘটনাস্থল থেকে আরোহী পালিয়ে গেছে। তবে মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য