,

যে খাবার বাড়ায় শিশুর উচ্চতা

news-image

অনলাইন ডেস্ক : কিছু খাবার আছে, যা সন্তানের উচ্চতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্যতালিকায় এ খাবারগুলো রাখা প্রয়োজন-

ডিম : প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুকে লম্বা করতে। প্রতিদিন একটি ডিম খাদ্যতালিকায় রাখুন। তা সিদ্ধও হতে পারে, আবার ওমলেট করেও খাওয়াতে পারেন।

দুধ : প্রোটিন, ক্যালসিয়াম, মিনারেলসহ অনেকগুলো ভিটামিন পাওয়া যায় এক গ্লাস দুধে। ভিটামিন ডি, ক্যালসিয়াম হাড় মজবুত করে তোলে। শিশুর বয়স যদি ২ বছরের নিচে হয়, তবে ফুল ক্রিম দুধ খাওয়াবেন। দুধে থাকা ফ্যাট শরীর ও মস্তিষ্কের জন্য উপকারী। টকদই ও পনির খাওয়াতে পারেন দুধের বদলে।

সয়াবিন : সয়াবিন শিশুর হাড় এবং পেশি মজবুত করে তোলে। উচ্চতা বৃদ্ধি পেতেও সাহায্য করে। সয়াবিন সবজির মতো করে রান্না করে আপনার শিশুকে খাওয়াতে পারবেন।

মুরগির মাংস : মুরগির মাংস প্রায় সব শিশুর অনেক পছন্দ। খাবারতালিকায় এ খাবারটি রাখুন। প্রোটিনসমৃদ্ধ এ খাবার শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করে। তবে প্রতিদিন মুরগির মাংস খাওয়ার অভ্যাস তৈরি না করা ভালো।

পালংশাক : শিশুর হাড় মজবুত করার পাশাপাশি আয়রন ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে থাকে। আয়রন ও ক্যালসিয়াম শিশুকে লম্বা করতে সাহায্য করে থাকে।

গাজর : ভিটামিন-এ সমৃদ্ধ সবজিটি প্রোটিন সমন্বয় করতে সাহায্য করে। গাজর কাঁচা খাওয়া বেশি উপকারী। কাঁচা গাজর সালাদ বা রস করে শিশুকে খাওয়াতে পারেন।

ফল : ভিটামিন-এ, ভিটামিন-ডি সমৃদ্ধ ফল, যেমন- মিষ্টিআলু, আম, পেঁপে, টমেটো, কলা, পিচ ফল ইত্যাদি শিশুর উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে থাকে। এ ফলগুলো আপনার শিশুকে নিয়মিত খাওয়াতে পারেন।

লেখক : সিনিয়র মেডিক্যাল অফিসার

শাহজাহান জেনারেল হাসপাতাল

সুবিদখালী, মির্জাগঞ্জ, পটুয়াখালী

০১৭২২০৪১৯৫৯

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য