,

সরাইলে আমন ধানের আশানুরূপ ফলন, কৃষকের মুখে হাশি 

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় আমন আবাদে বাম্পার ফলনের  আশা করছেন স্হানীয় কৃষকরা। আবহাওয়া অনুকূল আর মাটির উর্বরতা কারনে এবার এই উপজেলায় বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ।  উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা গেছে,  উপজেলা ৯টি ইউনিয়নের মধ্যে হাইব্রীড ,উফশী স্থানীয় ৩০২০সহ উপজেলায় সর্ব মোট ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল।
এরমধ্যে ৬ হাজার ৭২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। এবারে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে জমিতে অতিরিক্ত আমন ধান আবাদ হয়েছে। এর মর্ধ্যে সদর ৬ শত ২০ ,কালিকচ্ছ ১ হাজার ৬২৫ , নোয়াগাঁ ১ হাজার ৮৯০, শাহবাজপুর ৮ শত ৫০, শাহজাদাপুর ৭ শত ৫০, চুন্টা ২ শত ৫০ , পাকশিমুল ৩০, অরুয়াইল ৩৫, পানিশ্বর ৬৭০,হেক্টর জমিতে রোপা আমন আবাদ করা হয়েছে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নে, কালিকচ্ছ, নোয়াগাঁ ইউনিয়নে হাইব্রিড আমন ও উপজেলায় স্থানীয় আমনের আবাদ উফশী জাতীয় আমনের আবাদ হয়েছে।
কৃষক রফিক মিয়া ও হোসেন আলী বলেন, এবার আমাদের এখানে অন্যসব বছর থেকে কয়েকগুণ বেশি আমান ধানের ফলন হবে আশা করছি। যদি আবহাওয়া এই রকম থাকে তাহলে আশা করছি আমনের আশানুরূপ ফলন হবে।
সরাইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা কৃষিবিদ নয়ন মনি সুএধর  বলেন,আবহাওয়া অনুকূলে থাকলে এবং প্রাকৃতিক কোনো দুর্যোগ দেখা না দিলে এ বছর আমনের বাম্বার ফলনের সম্ভাবনা আছে। মাঠ পর্যায়ে ফসলের গুণগত মান ঠিক রাখার আমাদের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের