,

হেফাজতের বিক্ষোভে যোগ দিতে সিলেট যাচ্ছেন আমীর-মহাসচিব

news-image

অনলাইন ডেস্ক : বিক্ষোভে যোগ দিতে সিলেটে যাচ্ছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীর ও মহাসচিব।

ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে শনিবার নগরীর ঐতিহাসিক সিটি পয়েন্টে অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে যোগ দিতেই সিলেটে যাচ্ছেন তারা।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনাইদ বাবুনগরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় মহাসচিব আল্লামা নূর হুসেইন কাসেমী, আল্লামা মামুনুল হক, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদীসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের নবাগত পুলিশ কমিশনার নিশারুল আরিফের সঙ্গে সাক্ষাৎ করেন সমাবেশ বাস্তবায়ন কমিটির নেতারা। মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের নেতৃত্বে পুলিশ কমিশনারের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন- বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী মাওলানা ইউসুফ আহমদ খাদিমানী, মাওলানা এনামুল হক, মাওলানা মুজিবুর রহমান কাসেমী ও মাওলানা সিরাজুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য